রংপুরে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে জয় বাসফে (২৬) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জয় বাসফে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম।
মামলার নথির উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত কৌঁসুলি ফারুক মোহাম্মদ বলেন, রংপুর শহরের নিউ জুম্মাপাড়া এলাকার জয় বাসফে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সকালে স্ত্রী চাঁদনী রায়কে (২২) শ্বাসরোধে হত্যা করেন। ওই দিনই চাঁদনীর মা তারা রায় বাদী হয়ে জয় বাসফেকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ১৭ নভেম্বর জয় বাসফের বিরুদ্ধে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম।