রংপুরে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা!
রংপুর সদর উপজেলার বাহারকাছনা এলাকার মুদিখানা গ্রামে এক গৃহবধূকে তাঁর স্বামী কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ শাহানা বেগম নয় দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সাধীন।শাহানার পরিবার সূত্র জানায়, মুদিখানা গ্রামের মহব্বত খাঁ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নানের সঙ্গে ১২ বছর আগে মিঠাপুকুর উপজেলার বালারাহাটের আবদুল জব্বার মোল্লার মেয়ে শাহানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে প্রায় মান্নান শাহানার ওপর নির্যাতন চালাতেন।হাসপাতালে শাহানা বলেন, ঈদের দিন রাতে স্বামীর আনা কোমল পানীয় পান করার সঙ্গে সঙ্গে তাঁর মাথা ঘুরতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরদিন ভোরে তাঁকে স্বামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে মান্নান আর হাসপাতালে তাঁর খোঁজখবর নিচ্ছেন না। শাহানা বলেন, ‘আমাকে মেরে ফেলার জন্যই এমন ষড়যন্ত্র করা হয়েছিল।’শাহানার বাবা অভিযোগ করেন, এই ঘটনা ফাঁস না করার জন্য তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।হাসপাতালের চিকি ৎ সক রুহুল আমিন বলেন, শাহানার শরীরে বিষের আলামত পাওয়া গেছে। রোগীর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।শাহানার বাবা আবদুল জব্বার মোল্লা গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।আবদুল মান্নান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।