প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মাহমুদ-ইকবাল প্যানেল পরিচিতি অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও নর্দান মেডিকেল কলেজের চিকিৎসকেরা। বক্তব্য দেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইকবাল, আবদুল আজিজ, উত্তম কুমার বড়ুয়া, দেলোয়ার হোসেন, স্বাচিপ রংপুর শাখার সভাপতি সৈয়দ আবু তালেব, সাধারণ সম্পাদক নূরুন্নবী লাইজু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ।