রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পলাশ (৩২) নামের এক বাসচালক নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
পলাশের বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আহত যাত্রী বলেন, একটি বাস ঢাকা থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী যাচ্ছিল। ঘুম ঘুম চোখে চালক বাসটি চালাচ্ছিলেন। গতকাল সকাল সাতটার দিকে কাউনিয়ার বেইলি সেতু এলাকায় বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের ধানখেতে পড়ে যায়। এতে চালক পলাশ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও ১২ যাত্রী আহত হন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত যাত্রীদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রংপুর শহরের সিও বাজার এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট ব৵ক্তি আহত হয়েছেন। তাঁদের সবাইকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।