রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদর উপজেলার লাহিড়ীর হাট এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
নিহত দুজন হলেন সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের দক্ষিণ মমিনপুর এলাকার বালিয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম (৪৮) ও একই গ্রামের জহিরুল ইসলাম (৪৩)। তাঁরা দুজনেই অটোরিকশার যাত্রী ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লাহিড়ীর হাট এলাকায় বদরগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস ও রংপুর থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়েছেন। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।