রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুরের গড়ের মাঠ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী মারা যান। নিহত ব্যক্তিরা হলেন নূর ইসলাম (৪৫) ও শওকত (৩৮)। তাঁদের বাড়ি মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামে। রংপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হদা জানান, ঢাকা-রংপুর মহাসড়কে হানিফ পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় বড়পুকুরিয়া সড়ক থেকে মোটরসাইকেলটি মহাসড়কে উঠলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হলেও চালক ও সহযোগী পালিয়ে যান।