রংপুরে হান্নান শাহ্র গাড়ি ভাংচুর করল ছাত্রদল
রংপুর শহরের গতকাল সোমাবার রাতে জেলা বিএনপি আয়োজিত এক সভায় বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের ক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. অব. হান্নান শাহ্র গাড়ী ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের জাহাজ কোম্পাণীর মোড়ে এই গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, শহরের আহার নামক একটি আবাসিক হোটেলের মিলনায়তনে গতকাল রাত নয়টার দিকে জেলা বিএনপির আয়োজনে দলের অঙ্গ সংগঠনগুলোর এক সভা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হান্নান শাহ্। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হানান শাহ্র গাড়ী নিজ হোটেলে যাওয়ার উদ্দেশ্যে শহরের জাহাজ কোম্পানীর মোড়ে এলে একদল লোক তাঁর গাড়িতে হামলা চালান। তাদের ছোরা ইটপাটকেলে গাড়ীর দুটি কাঁচই ভেঙ্গে যায়। হান্নান শাহ জানান, আমি জেনেছি এটা জেলা ছাত্রদলের কর্মীরাই করেছে। এটা দুঃখজনক।