রংপুরে হয়ে গেল বন্ধু উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও আমার দেশের মাটি’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল বন্ধু উৎসব। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া মিলনায়তনে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন রোকেয়ার ভাতিজি রঞ্জিনা সাবের।
প্রথম আলো রংপুর ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে যথাক্রমে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ওয়ালটন।
উৎসবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সরকারি বেগম রোকেয়া কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ১৮টি বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।