রংপুরে ৭২ ঘণ্টার পরিবহন ঘর্মঘট আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে রংপুরে শুরু হচ্ছে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট। মোটর শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, ড্রাইভিং লাইসেন্স প্রদান, শ্রমিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবিতে ২৮ মে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের পক্ষে গতকাল সোমবার শহরে মাইকিং করা হয়। বাংলদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, এসব দাবিদাওয়া নিয়ে বহুবার আন্দোলন হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দাবি পূরণ হয় না। তাই দাবি আদায়ে আবারও পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলো।