রংপুরে 'জাগরণের নাট্য ভাবনা' শীর্ষক আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর টাউন হলে গতকাল শুক্রবার বিকেলে ‘জাগরণের নাট্য ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর নবরূপী নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান শাহ। আলোচক ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সদস্য বিপ্লব প্রসাদ, মুক্তিযোদ্ধা ও বিকন নাট্যকেন্দ্রের সভাপতি সদরুল আলম প্রমুখ। এ সময় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও গাইবান্ধা জেলা থেকে আগত গ্রুপ থিয়েটারভুক্ত নাট্য সংগঠনের শিল্পীরা উপস্থিত ছিলেন।