রংপুরের আট জেলায় গ্যাস সরবরাহের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির উদ্যোগে লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের এ-সংক্রান্ত দাবিদাওয়া তুলে ধরেন।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, লালমনিরহাটকে শিল্পনগরী ঘোষণা, বুড়িমারী স্থলবন্দরকে আধুনিকায়ন করা, মোগলহাট শুল্ক ও স্থলবন্দর স্থাপনের ঘোষণা বাস্তবায়ন করা, নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতু ও দ্বিতীয় ধরলা সড়ক সেতুর নির্মাণকাজ যথাসময়ে শেষ করা এবং দিনাজপুরে ক্যাডেট কলেজ স্থাপন, দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন।