সারা দেশে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর বোর্ডে রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবারও ভালো ফল করেছে।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে জেএসসিতে ৪০৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে। পিইসিতে ৩০৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
দ্য মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ থেকে জেএসসিতে ১০১ জন শিক্ষার্থীর মধ্যে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। আর পিইসি পরীক্ষায় ১৩৩ জনের মধ্যে ১২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
রংপুর জিলা স্কুলে জেএসসিতে ২৩০ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ এবং পিইসি পরীক্ষায় ২৩৫ শিক্ষার্থীর মধ্যে ২২৭ জন।
রংপুর ক্যাডেট কলেজে জেএসসিতে ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে।
সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল নূরুল হুদা বলেন, শিক্ষার্থীদের চেষ্টা তো আছেই। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও বড় ভূমিকা রয়েছে। তাঁরাও বাচ্চাদের ভালো ফলাফলে সচেষ্ট ছিলেন।