দিনাজপুর শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) রংপুর শহরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ফল এবারও ভালো হয়েছে।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে জেএসসিতে ৪০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৫ জন জিপিএ-৫ পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
রংপুর জিলা স্কুল থেকে জেএসসিতে ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন। পিইসিতে ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন জিপিএ-৫ ও ‘এ’ পেয়েছে। পাসের হার শতভাগ।
রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জেএসসিতে ২৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯১ জন জিপিএ-৫ ও ‘এ’ পেয়েছে এবং পিইসিতে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজ থেকে জেএসসিতে ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং পিইসিতে ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
দ্য মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ থেকে জেএসসিতে ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
সবচেয়ে বেশি জিপিএ-৫ পাওয়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল নূরুল হুদা বলেন, ‘প্রতিবছরের মতো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান এবারও ভালো করায় আনন্দ লাগারই কথা। এই ফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের বড় ভূমিকা রয়েছে।’