রংপুরের মেয়রের বক্তব্য মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সরফুদ্দীন আহমেদের বক্তব্য মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সাবেক পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ।গতকাল সোমবার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আবদুর রউফ বলেন, ‘তিনি (সরফুদ্দীন) শপথ না নিয়ে এবং কাগজপত্র না দেখেই সমাবেশ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে মনগড়া অভিযোগ আনেন। সেই সমাবেশে সচিবের সঙ্গে আমাকেও জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে বক্তব্য রাখা হয়। সচিবের সঙ্গে কমিশনের ভিত্তিতে শ্যামাসুন্দরী খালের উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে তিনি যে অভিযোগ করেন, তা মোটেও সত্য নয়।’আবদুর রউফ আরও বলেন, তাঁর আমলে পৌরসভার (বর্তমানে সিটি করপোরেশন) উন্নয়নের জন্য সচিবের সঙ্গে সুসম্পর্ক থাকতেই পারে। তার মানে এই নয় যে অনিয়ম করা হয়েছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খানের বিরুদ্ধে অভিযোগ এনে সরফুদ্দীন আহমেদ পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করেন। সমাবেশে সচিবের সঙ্গে আবদুর রউফকে জড়িয়ে মেয়র সরফুদ্দীন আহমেদ বক্তব্য দেন।