রংপুরের সিঁদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত আসতে আর বেশি দেরি নেই। খালে-বিলে পানি শুকাতে শুরু করেছে। পাড়া, মহল্লা ও গ্রামে মাছ ধরতে ব্যস্ত মানুষ। এ সময় শুঁটকির গুঁড়া দিয়ে তৈরি রংপুরের ঐতিহ্যবাহী বিশেষ খাবার সিঁদল তৈরি হয়। সিঁদল চুলায় পুড়িয়ে লবণ ও মরিচ মিশিয়ে ভর্তা করা হয়। সবজি দিয়েও খাওয়া যায়।

রোদে শুকিয়ে মাছের শুঁটকি করে রাখা হয়। এই শুঁটকি ঢেঁকিতে গুঁড়ো করা হয়।

শুঁটকি গুঁড়ার সঙ্গে মেশানো হবে কচুর ডাঁটা।

গোলাকার বড়ার আদলে তৈরি হচ্ছে সিঁদল।

রোদে শুকানো হচ্ছে সিঁদল।

কুলাভর্তি সিঁদল।