রংপুরের সেরা ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রথম স্থানসহ সেরা দশের মধ্যে রংপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে।প্রথম স্থান অধিকার করেছে রংপুর ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ জনের মধ্যে ৫২ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৩৩২ জনের মধ্যে ২০৯ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ, রংপুর জিলা স্কুল ২৩৫ জনের মধ্যে ১৩২ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম, দি মিলিনিয়াম স্টারস ৮০ জনের মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ এবং রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৯২ জনের মধ্যে ১২২ জন জিপিএ-৫ পেয়ে দশম স্থান পেয়েছে।