রংপেনসিল না আনায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষিকার পিটুনিতে শিক্ষার্থীরা জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের কয়েকজনকে হাসপাতালে গিয়ে চিকিত্সাও নিতে হয়েছে। অঙ্কন ক্লাসে রংপেনসিল না নিয়ে আসাই ছিল শিক্ষার্থীদের অপরাধ। গত সোমবার ফেনী পৌরসভার বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জেলা শিক্ষা কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষিকা রত্না রায়কে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানান, প্রধান শিক্ষিকা রত্না রায় চতুর্থ ও তৃতীয় শ্রেণী কক্ষে অঙ্কন বিষয়ে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীরা রংপেনসিল এনেছে কি না জানতে চান। রংপেনসিল না আনার অপরাধে ১৫ জন শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেন। যোগাযোগের চেষ্টা করেও প্রধান শিক্ষিকা রত্না রায়কে পাওয়া যায়নি। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জোবায়দা নাহার জানান, শিশুদের অভিভাবকেরা মামলা করতে থানায় এসেছিলেন।