প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার-কুলাউড়া সড়কের সদর উপজেলার ইসলামপুর এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মুহিত মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের মৃত আবদুল গনির ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মুহিত মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।