রইচ উদ্দিনকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার ৪০ বছর পর এইচএসসি পাস করা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের সহকারী শিক্ষক রইচ উদ্দিনকে (৫৬) গণসংবর্ধনা দেওয়া হয়েছে। চিতলা ইউপির আয়োজনে গতকাল দুপুরে পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, শাহজাহান রেজা ও নুরুল ইসলাম এবং কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন ও প্রধান শিক্ষক মাকসুদা মালিক। চুয়াডাঙ্গা প্রতিনিধি