রইচের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে শিশু মৌসুমীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রইচ শেখকে গতকাল সোমবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে রাজবাড়ীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী কামরুল ইসলামের কাছে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় রইচ জামিনে ছিলেন।মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ফরিদ উদ্দিন আহমেঞ্চদ প্রথম আলোকে জানান, আসামি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করায় গত বছরের ১৫ জুন তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। তিনি হাজতবাসের সময় ৮ অক্টোবর অভিযোগ (চার্জ) গঠন করা হয়। কিন্তু ঠিক সময়ে বাদী ও সাক্ষী আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারের চার মাস ২৭ দিন পর (১২ নভেম্বর ২০১২) আসামি জামিনে মুক্ত হন। আগামী ১২ মার্চ সাক্ষ্য দেওয়ার জন্য দিন নির্ধারিত রয়েছে।কৌঁসুলি ফরিদ উদ্দিন আরও বলেন, জামিনের শর্ত ভঙ্গ করে নাবালিকা মৌসুমীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে গর্হিত অপরাধ করেছেন রইচ। তাঁর সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। আসামিপক্ষের আইনজীবী কমলাকান্ত চক্রবর্তী বলেন, ‘পেশাগত কারণে আমি আসামিকে আইনগত সহায়তা দিই। কিন্তু জামিনে মুক্ত হয়ে তিনি যে কাজটি করেছেন, তা খুবই দুঃখজনক।’মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ওয়াদুদ আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য উভয়ের শরীরের আলামত সংগ্রহ করা হয়েছে।’এদিকে প্রথম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী মৌসুমীর (৫) ধর্ষক ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে বেলা ১১টায় ব্র্যাকের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহতের বাবা নির্মাণশ্রমিক আবজাল মৃধা ও মা শাহিদা বেগম, নানা দবির মণ্ডল, ব্র্যাকের রাজবাড়ী প্রতিনিধি নেফাজ উদ্দিন, মৌসুমীর সহপাঠী ও এলাকাবাসী।বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা শিশু মৌসুমীসহ সারা দেশের নারী ও শিশুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবজাল মৃধার মেয়ে মৌসুমী স্থানীয় ব্র্র্যাক স্কুল থেকে রোববার সকাল ১০টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় প্রতিবেশী মৃত আশরাফ আলী শেখের ছেলে রইচ শেখ (১৮) তাকে ডেকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করেন।