রইল বাকি এক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলামের মনোনয়নপত্র গতকাল শনিবার বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ম ম আমজাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকার মোট ভোটারের এক-তৃতীয়াংশের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়ার নিয়ম রয়েছে। স্বাক্ষর যাচাই করে অমিল প্রমাণ হওয়ায় আক্তারুলের মনোনয়নপত্র বাতিল করা হয়। গত ৬ অক্টোবর ঈদুল আজহার দিন সাংসদ গাজী ইছাহাক আলী মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ২৩ ডিসেম্বর আসনটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। সিরাজগঞ্জ প্রতিনিধি|