রউফ চৌধুরী পুনরায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত শনিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে নির্বাচিত করা হয়। ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর পরিচালক।যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা ব্যবস্থাপনায় গ্র্যাজুয়েশন করার পর রউফ চৌধুরী ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পেশাজীবন শুরু করেন। পরে তিনি যমুনা অয়েল কোম্পানিতে দীর্ঘ ১৫ বছর উচ্চপদে আসীন ছিলেন এবং বাংলাদেশে পেট্রোলিয়ামজাত-পণ্যের বাজার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রউফ চৌধুরী চার বছর বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় তিনি ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। বিজ্ঞপ্তি।