রউফ চৌধুরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিআই) সাবেক পরিচালক এম এ রউফ চৌধুরী (৬২) আর নেই। গত মঙ্গলবার রাতে লন্ডনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন।)লন্ডনপ্রবাসী দুই ছেলের সঙ্গে ঈদ করতে এম এ রউফ সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। দেশের বিশিষ্ট ব্যবসায়ী রউফ চৌধুরী বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। তিনি বিমসটেক, সার্ক, ডি-এইট ও ইসলামিক চেম্বারের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন মার্ক গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এবং রহিমা ফুড করপোরেশন, মোসাহিদ টেক্সটাইল করপোরেশন ও আর আর স্পিনিং লিমিটেডের স্বত্বাধিকারী।