প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ১ নম্বর বাবুরাইলের বাসিন্দা রওনক লায়লা (৭০) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোরসালিন আহমেদের মা৷ গতকাল বাদ মাগরিব পাইকপাড়ায় জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়৷ রওনক লায়লা স্বামী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন৷ তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি গভীর শোক প্রকাশ করেছে৷ বিজ্ঞপ্তি৷