প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রওশনের সঙ্গে আমার কোনো বিভেদ নেই। তিনি আমার সঙ্গে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমি যখন কারাগারে ছিলাম, তখন কান্ডারি হয়ে দলের হাল ধরেছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত আমার কান্ডারি হয়ে থাকবেন।’
গতকাল শনিবার দুপুরে রংপুরে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এরশাদ। স্ত্রী রওশন এরশাদ প্র্রসঙ্গে তিনি বলেন, এক বিশেষ পরিস্থিতির কারণে নির্বাচন করতে হয়েছিল। এখন বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন রওশন।
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির দাবি প্রসঙ্গে এরশাদ বলেন, ‘জিয়া প্রথম রাষ্ট্রপতি হলে তাদের কী লাভ হবে বুঝতে পারছি না।’