প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন আরা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে জরুরি-ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর স্বামী মো. জামিলুর রহমান একজন নিম্ন আয়ের চাকরিজীবী। কিডনি প্রতিস্থাপন ও ওষুধ বাবদ অনেক টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তাঁদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় রওশন আরাকে বাঁচাতে তাঁর পরিবার সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জামিলুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪৭১, সোনালী ব্যাংক, উর্দু রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।