রওশন এরশাদের নেতৃত্বে জাপা নির্বাচনে: চুন্নু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ফিরোজ রশীদের পর এবার জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে রওশন এরশাদের নেতৃত্বে জাপা নির্বাচনে যাচ্ছে। গতকাল শনিবার রওশন এরশাদের গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অবশ্য, ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ একাধিকবার ভাই জি এম কাদের ও তাঁর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে বলেছেন, জাপা নির্বাচনে নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, তিনি বেলা তিনটায় গুলশানে নিজের বাসায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। সাংবাদিকেরা তাঁর অপেক্ষায় থাকলেও বিকেল সাড়ে চারটার জানতে পারেন, রুহুল আমিন হাওলাদার বাসায় নেই।