রওশনআরাস্বপ্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২৩তম ব্যাচের প্রাক্তন ছাত্রী রওশন আরা স্বপ্না (৩৯) ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন। এ পর্যন্ত তাঁর চিকিৎসা বাবদ প্রায় ১৭ লাখ টাকা খরচ হয়েছে। তাঁকে সুস্থ করে তুলতে অবিলম্বে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য আরও প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: রওশন আরা মোস্তফা, সঞ্চয়ী হিসাব নম্বর ০০৭০২১০০০৬৩৬৬৪, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), টঙ্গী শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।