রওশনকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঈদকার্ড পাঠিয়ে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন গতকাল রোববার বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবনে গিয়ে তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসিহর কাছে ঈদকার্ড হস্তান্তর করেন। খবর বাসসের।