রওশনের সঙ্গে জাপা নেতাদের দফায় দফায় বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে তাঁর বাসায় প্রথমে সাক্ষাত্ করতে যান প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এরপর নির্বাচনকালীন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে যান।

মুজিবুল হক সাক্ষাত্ শেষে বেরিয়ে যাওয়ার পরই পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাত্ করতে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক চলছে।

জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ‘আটক’ হন এইচ এম এরশাদ। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন।