রক সংগীতের দেশি ঘরানা তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক সংগীতকে মূল ধারার সংগীত হিসেবে দেখতে হলে এর বাংলাদেশি ঘরানা তৈরি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে গতকাল এক সেমিনারে রক সংগীতের প্রবীণ ও তরুণ শিল্পীরা এই উপলব্ধির কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে কারাস ভবনের ভার্চ্যুয়াল সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ফিডব্যাক ব্যান্ডের জনপ্রিয় গিটারিস্ট লাবু রহমান। ‘বাংলাদেশে রক সংগীত: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধে লাবু রহমান বলেন, ‘বাংলা রক গান টিকিয়ে রাখার জন্য দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।’ তরুণ রক শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, ‘মিউজিককে আবিষ্কার
করতে শিখুন।’
আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন ফিডব্যাক ব্যান্ডের আরেক সদস্য ফুয়াদ নাসের বাবু, ওয়ারফেইজের শামস মনসুর, পাওয়ার চার্জের সায়মন হাসান নাহিয়ান ও জামসেদ, ব্যান্ডের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট এমডি রাজু আহমেদ।
সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারাবী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভাপতি ছিলেন লালন মাহমুদ।