রকিবুল বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা রকিবুল ইসলাম। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স করেছেন তিনি। বাবা জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা আমিন উদ্দীন বেঁচে নেই। মা ও ছোট দুই ভাইকে নিয়ে কোনো রকমে চলছিল সংসার। কিন্তু এক মাস আগে তাঁর কিডনিতে জটিলতা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এখন প্রতি মাসে তাঁর চিকিৎসায় প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রকিবুলকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই রকিবুলকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: রোজিনা আমিন, সঞ্চয়ী হিসাব নম্বর ২২৮২, জনতা ব্যাংক, তিতুমীর বাজার শাখা, ফরিদপুর। বিজ্ঞপ্তি।