রকেট ফ্লেয়ার বিস্ফোরণে দুই নারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা গ্রামে গতকাল বুধবার দুপুরে রকেট ফ্লেয়ার বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন। বাড়ির শিশুদের হাতে সবার অগোচরে দুর্বৃত্তরা রকেট ফ্লেয়ার দিয়ে গেলে সেগুলো দেখতে গিয়ে আহত হন তাঁরা।
পুলিশ ও আহত নারীদের স্বজনেরা জানান, দুপুর ১২টার দিকে জয়রা গ্রামের আবদুল মজিদের বাড়ির পাশে তাঁর নাতিসহ ভাড়াটের তিন শিশু খেলছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বড়দের অগোচরে শিশুদের হাতে তিনটি রকেট ফ্লেয়ার দিয়ে সটকে পড়ে। শিশুরা ওগুলো নিয়ে বাড়িতে এসে খেলতে থাকলে আবদুল মজিদের দুই পুত্রবধূ রুবি ও শামঞ্চী একটি রকেট ফ্লেয়ারের মুখ খুলতে গেলে তা বিস্ফোরিত হয়।
এতে রুবির দুই পা ঝলসে যায়। আর শামঞ্চী অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।