রকেট লঞ্চার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় দুই ফুট লম্বা একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকার একটি খাল থেকে পুলিশ এটি উদ্ধার করে। আশুগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, সন্ধ্যায় সোনারামপুর এলাকার একটি খালে স্থানীয় লোকজন মাছ ধরছিলেন। এ সময় তাঁরা খালে রকেট লঞ্চারটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর এটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রকেট লঞ্চারটি ২২ থেকে ২৪ ইঞ্চি লম্বা। এটি নষ্ট ছিল। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।