প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ’ স্লোগান সামনে রেখে গতকাল রোববার প্রায় ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট। সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন অসিন রঞ্জন দাস ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান রফিকুল ইসলাম ও শিশু চিকিৎসক এ সি পাল উপস্থিত ছিলেন। সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ইশরাক তাহমিদ জানান, সকাল নয়টায় শুরু হয়ে রক্ত সংগ্রহ কর্মসূচি চলে বিকেল চারটা পর্যন্ত। ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।