রক্ত সরবরাহ ২১৬২ ব্যাগ, গ্রুপ নির্ণয় ২৯৪৯ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে ২ হাজার ১৬২ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের দিয়েছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট। পাশাপাশি ২ হাজার ৯৪৯ জনের রক্তের গ্রুপ বিনা মূল্যে নির্ণয় করে দিয়েছে সংগঠনটি। আজ সোমবার বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, গত বছর ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৫০০, ঢাকা মহানগর মহিলা কলেজে ৩৮৪, পোগোজ স্কুলে ২৫৩, ঝিনাইদহে ৪৫০, মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক ইনস্টিটিউটে ১৮১, সদরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০৪, সমুদ্রবন্দর পায়রায় ১২০ জনকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় বাঁধন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ইউনিট নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৯০৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় সংগঠনটি।
সাধারণ সভায় বিশ্ববিদ্যালয় ইউনিট বাঁধনের সাইফুল রহমানকে সভাপতি ও গোলাম রসুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে হাসান মাহমুদ ও সৈয়দ আরাফাত মোর্শেদকে সহসভাপতি, জাহিদুল ইসলামকে সহসাধারণ সম্পাদক, জাবের হোসেনকে সাংগঠনিক সম্পাদক, রাজিব আহমেদকে সহসাংগঠনিক সম্পাদক, ফরিদ শেখকে কোষাধ্যক্ষ, ওয়াকিল আহমেদকে দপ্তর, সৈয়দ নাইম শোভনকে প্রচার ও প্রকাশনা এবং রুমানা আক্তারকে তথ্য ও শিক্ষা সম্পাদক করা হয়েছে। এ ছাড়া শরিফুল ইসলাম, মেহেদী হাসান, আলমগীর হোসেন, সবুজ রায়হান ও মাসুম বিল্লাহকে সদস্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের সাবেক সভাপতি মামুন ভূইয়ার সভাপতিত্বে সভায় উপাচার্য মীজানুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।