রক্তচক্ষুর কাছে মাথা নোয়াব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, একটি পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসী জিমিঞ্চ হয়ে পড়েছেন। একের পর এক খুনের ঘটনা ঘটছে কিন্তু কোনো বিচার হচ্ছে না। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় শহীদ বাপ্পী সড়কের স্বাধীনতা চত্বরে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মেয়র বলেন, ‘২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জবাসী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিয়ে আমাকে সিটি করপোরেশনে মেয়রের দায়িত্বে আনেন। তাই অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব। কোনো রক্তচক্ষুর কাছে আমি মাথা নোয়াব না। এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। তাই নগরবাসীর কাছে আমার আবেদন, আসুন খুনি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যেন মেধাবী ছাত্র ত্বকীর মতো আর কোনো মৃত্যুর ঘটনা নারায়ণগঞ্জে না ঘটে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি (এনপিএস) নামে একটি সংগঠন এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।