রাজস্ব যেমন দেশের অর্থনীতির প্রাণসঞ্চার করছে, তেমনি রক্তদানের মাধ্যমে অসুস্থ মানুষের দেহের প্রাণসঞ্চারে সহায়তা করছেন রক্তদাতারা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ কথা বলেন।
অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার রক্ত দিয়ে সিলভার ক্লাব এবং ২৫ বার রক্ত দিয়ে গোল্ডেন ক্লাবের সদস্য হয়েছেন এমন ২৫৪ জনকে সম্মাননা দেয় কোয়ান্টাম ফাউন্ডেশন। তাদের সনদ, বিশেষ পরিচয়পত্র, ক্রেস্ট দেওয়া হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের প্রধান নিজামউদ্দিন আহমদ। ১৯৯৬ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছা রক্তদান কার্যক্রম চালাচ্ছে কোয়ান্টাম।