রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ রেডক্রস সোসাইটি সিলেট ইউনিটের সহযোগিতায় আয়োজিত রক্তদান ও রক্তের গ্রুপ শনাক্তকরণ কর্মসূচি পালিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের রংমহল টাওয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুজ্জামান চৌধুরী। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের মধ্যে বিনা মূল্যে ২৫০ জনের রক্তের গ্রুপ শনাক্ত করেন। পরে রেডক্রস সোসাইটির ব্লাড ব্যাংকে ৩০ জন রক্তদান করেন।