প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্তদান কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মুক্তমঞ্চে ছাত্রলীগ নেতা-কর্মীরা রক্তদান করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য মো. আলী আকবর। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল রক্তদান করে কর্মসূচি শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর এ কে এম জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।