প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন-সংলগ্ন মহুয়া চত্বরে রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন। তিনি নতুন কলাভবনের পাশে একটি বৃক্ষ রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় ৫০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্ত দান করেন। আর রক্ত সংগ্রহ করে পুলিশ ব্লাড ব্যাংক।