প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক গবেষণা সংস্থা নেলসন (বাংলাদেশ) লিমিটেড গতকাল বৃহস্পতিবার নেলসন গ্লোবাল ইমপ্যাক্ট ডে-২০১৩ উপলক্ষে তাদের ধানমন্ডির কার্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত দেওয়া হবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের। কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালনায় এ রক্তদান কর্মসূচিতে অংশ নেন নেলসনের কর্মকর্তা ও কর্মচারীরা। ১১০টিরও বেশি দেশে নেলসনের প্রায় ৩৪ হাজার কর্মী গ্লোবাল ইমপ্যাক্ট ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ বছর দিনটিকে উৎসর্গ করা হয়েছে সমাজের সব স্তরের শিশুদের জন্য। বিজ্ঞপ্তি।