রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিজয় দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে মাছরাঙা সুপার শপ। গতকাল বেলা ১০টা থেকে বিকেল পর্যন্ত থানা রোডে অবস্থিত ওই সুপার শপের সামনে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট এ কর্মসূচিতে সহায়তা করে। অনুষ্ঠানে মাছরাঙার কর্মকর্তা ও কর্মচারীরা রক্ত দান করেন। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ধানীর ইউনিট সভাপতি সৌরভ কুমার সাহা।  ফরিদপুর অফিস