রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখা ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এর আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি হয়। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএর কেন্দ্রীয় কাউন্সিলর গঙ্গা গোবিন্দ পাল, দোহার-নবাবগঞ্জ সভাপতি শ্যামলাল পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুন নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জুনায়েত বাতেন প্রমুখ।