রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার উদ্যোগে গতকাল বুধবার সংগঠনের মিলনায়তনে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় শোক দিবস অনুষ্ঠানের অংশ হিসেবে এ কর্মসূচি থেকে ১০৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে এতে সহযোগিতা করে রংপুর মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। সকালে এর উদ্বোধন করেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল মোমিন।