রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে গাইবান্ধা সদর হাসপাতাল চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহিল বাকী। গাইবান্ধার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাঠাগার এই কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক নাহিদ হাসান চৌধুরী, সদস্য তৌহিদুল ইসলাম, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা আলমগীর হোসেন আকন্দ ও সাধারণ সম্পাদক রাশেদ মণ্ডল, সদস্য নয়ন চন্দ্র, তাজুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। রক্তদান কর্মসূচিতে ১৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।