রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুজিবজাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উদ্যোগে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে নগরের টিভিগেট এলাকার কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। এতে অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মিছবাহউদ্দীন আহমদ, অধ্যাপক রহিম উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলপদ পাল।