রক্তদানের জন্য 'বিশেষ পদক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে স্বেচ্ছায় রক্তদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের ‘বিশেষ রক্তদাতা পদক’ দেওয়ার ঘোষণা দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অফিসার্স মেসে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক এ ঘোষণা দেন। কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচিতে সহায়তা করেন। নিজস্ব প্রতিবেদক|