প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জালালাবাদ গ্যাসের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরীর বাসার একটি কক্ষ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ছুরিটি উদ্ধার করে। এদিকে আজ রোববার রাষ্ট্রীয় মর্যাদায় আনোয়ারার লাশ দাফন করা হবে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ঢাকা থেকে আসা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) খুরশিদ জাহানের নেতৃত্বে বিশেষজ্ঞসহ ছয় সদস্যের একটি দল নিহত আনোয়ারার (৫৮) লামাবাজার পুলেরপাড় বাসা পরিদর্শন করেছে।