রক্তমাখা ছুরিসহ থানায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানায় গিয়ে রক্তমাখা ছুরিসহ ধরা দিয়েছে বিল্লাল হোসেন নামের এক যুবক। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, দক্ষিণখান এলাকায় শাপলা (১৫) নামের একজন খুন হয়। সে দক্ষিণখানের একটি পোশাক কারখানায় কাজ করত। গত মঙ্গলবার দুপুরে শাপলার সঙ্গে তার প্রেমিক বিল্লালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাপলা জুতা খুলে বিল্লালকে আঘাত করে। এতে বিল্লাল ক্ষিপ্ত হয়। গতকাল রাত আটটার দিকে পোশাক কারখানা ছুটি শেষে শাপলা বাসায় ফিরছিল। এ সময় দক্ষিণখান থানার মিয়াপাড়ায় বিল্লাল পথরোধ করে শাপলার। এরপর সে শাপলার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিল্লাল রক্তমাখা ছুরি নিয়ে দক্ষিণখান থানায় গিয়ে জানায়, রাগের বশবর্তী হয়ে সে তার প্রেমিকা শাপলাকে খুন করেছে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।